সন্ধ্যা কালে সিনেমা ডাউনলোড দিয়ে বের হইছি। সাথে লামু(সাইকেল)। পথচলছি এমন সময় কারেন্ট চলে যায়। অন্ধকারে কিছু পথ যাই।
পরেই এইভাবনা এলো যে, কোন সিনেমা শুরুর দিকে স্কিন অন্ধকার করে ডায়লগ আর সাউন্ড কেমন শুনা যায়!
এইতো গেলো ভাবনা। এই সিনামা দেখতে গিয়ে প্রথমে মজা পেলাম এখানে। যেমন কল্পনা করছিলাম তাই হলো।
সিনেমা যে মন্থরগতি নিয়ে যাবে তা আগেই ভাবছি। আমিও জাকিয়ে একদম বই যেভাবে ধরে বসি তেমন প্রস্তুতি নিয়ে ছিলাম।
কোথাও কোন একটা ডায়লগ নাই। দৃশ্যের পর দৃশ্য চলে যাচ্ছে। কোথাও তাড়া নেই।
দুইজন মানুষ সংসার করে। তাদের জীবিকার তাড়নায় চাকুরী করতে হয়। একজন ডে-শিফট অন্যজন নাইট-শিফটে।

