Monday, November 20, 2017

লিরিক লেখার ১০ টি সাধারন কৌশল

কিছু নতুনের স্বপ্ন থাকে গান লিখবে। সেটা দিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আমরা তাদের জন্য দশটি সহজ পরামর্শ নিয়ে লিখবো।

Photo by William Iven on Unsplash
পরামর্শের আগে আমরা কিছু পয়েন্ট বের করতে চাই। অবশ্যই কিভাবে জনপ্রিয় গান লেখা যায় তার গঠন প্রণালী নেই। যদি আমাদের এমন কিছু থাকতো সবাই মহা-সংগীত তারকা হয়ে যেতাম। আপনি একটা জনপ্রিয় গান লিখতে পারেন না ।কারন,
  • সংগীতে মানুষের রুচির ভিন্নতা।
  • সময়ের সাথে রুচির পরিবর্তন।
  • এটা শুধু লিরিক নয়। এর সাথে যন্ত্রশিল্পী ,গানের টেম্পো,গানের ধরন সব মিলিয়ে উপস্থাপন করা হয়। 

কিভাবে গান লিখবেন তার জন্য দশটি পরামর্শ

  1. গান চিন্তা করুন
  2. গান লিখুন
  3. কিছু সহজ কর্ড নির্বাচন করুন
  4. সুর ও তাল যুক্ত করুন
  5. সমবেত সুর/ কোরাস আলাদা করুন
  6. লেখাটি কে ছন্দবদ্ধ করুন
  7. একটি কাঠামো তৈরি করুন
  8. গানটি গেয়ে দেখুন
  9. রেকর্ড করুন
  10. চর্চা, চর্চা এবং চর্চা করুন 
গান চিন্তা করুন

আপনি যদি গায়ক হনঃ

বিষয় এবং অবস্থা নির্ধারণ করুন। যা নিয়ে আপনি গাইতে চান। আবেগ দিয়ে লিখে ফেলুন লাইন/বাক্যাংশগুলো। 

আপনি যদি যন্ত্রশিল্পী হনঃ

অনুপ্রেরণার জন্য আপনি সব শুনুন, সব কিছু দেখুন। কোন গান আপনার পছন্দ। কোনগুলি আপনাকে বিশেষ আনন্দ দেয়। সেগুলির সুর, তাল, লয় কেমন?

গান লিখুন
একটি সহজ বিষয় চিন্তা করুন। যে বিষয়ের সাথে মানুষ সম্পর্কিত। যার ফলে মানুষ আপনার সাথে গভীরভাবে সম্পৃক্ত হবে। গানের জন্য ভাল বিষয় কি হতে পারে?
  • ভালোবাসা,যার সাথে সকলে সম্পৃক্ত।এখানে আবেগ,আনন্দ ,উচ্ছ্বাস,বেদনা মানবিক সবকিছুই প্রায় পাওয়া যায়।
  • অভিজ্ঞতা,যা আপনার আছে। সেটা ভাল মন্দ দু'ই হইতে পারে।
  • আপনার মতামত বা অন্যান্য।
  • অথবা অন্য কোন লাইন যা আপনার মন থেকে আসে। 
Photo by Cathryn Lavery on Unsplash


লেখার দুটি উপায় বলা যায়...

#প্রথমে লেখাগুলো লিখুন।

আপনার চারপাশ তাকিয়ে দেখুন। একটু মান সম্মত লেখা তৈরি করুন। তাতে সুর দিতে পারেন।আশেপাশে সব কিছু থেকে অনুপ্রেরণা নিতে পারেন।
সহজ করে আপনার আইডিয়া লিখে ফেলুন কাগজে অথবা মোবাইলে।

#বাদ্যযন্ত্র এবং বীট 

কিছুগান শুনুন,সেখান থেকে আইডিয়া নিন। তারপর লিরিক লিখুন,যদিও কিছু মিলে যাবে। তবুও আপনি নিজের মত সৃষ্টি করুন।

সহজ কর্ড নির্বাচন করুন

একটি সহজ পথ ধরা যায়। আপনার পছন্দের কর্ড বাজান।
অথবা C,E, F, G  যা আপনার পছন্দ বাজান। কোনটা আপনার কাছে ভাল লাগে সেটাই নির্বাচন করুন।

সুর ও তাল যুক্ত করুন

সুর এবং তাল পরীক্ষা

সহজ কর্ড বাজানোর হাজার রকম সুযোগ আছে আপনার। কর্ড দ্রুত বাজান এবং পরিবর্তন করুন।সাথে যদি সুর দেন আপনার গানের মেজাজ পরিবর্তন হয়ে যাবে।

গানের ধারনা গুলো রেকর্ড করুন

পছন্দের কর্ড এবং অন্য সুরগুলো একা বাজান। যাতে আপনি বুঝতে পারেন। চাইলে যাতে অন্য কর্ড যুক্ত করতে পারেন।

কিভাবে সমবেত সুর/কোরাস দিবেন

গানের অন্যতম অংশ হলো কোরাস। যেটা প্রায় সকলে মনে রাখে,গায়।

ব্রেইনস্টর্ম আইডিয়া
লিরিকের জন্য আইডিয়া সংগ্রহ করুন। যেমন ধরুন #3 তে দেখুন চমৎকার শব্দ।
E-A-H-E এর তুলনায় E-A-E-H-E-E-A ক্ষতিগ্রস্ত হবে।

স্বল্পসময়ে আইডিয়া বিচার করবেন না।

আপনার লেখা প্রতিটি শব্দ নির্ভুল নয়। যে কর্ড গুলো বাজালেন সেগুলি চূড়ান্ত নয়। সবকিছু সংগ্রহ করুন,যা আকর্ষণীয় তাই প্রয়োগ করুন।

একটি আইডিয়া বাছাই করুন

আপনার কাছে যদি আইডিয়া থাকে , সেখান থেকে সেরাটি বাচায় করুন।  একটি সহায়ক সুর ফোকাস করুন।
এখন আপনি কেমন ফিল করছেন?
সব গুলো চিন্তা এবং আবেগ কে নিদিষ্ট করুন। এইগুলো কে গানের অংশ করুন।

লেখাটি কে ছন্দবদ্ধ করুন

দ্য লিরিক
একটি পদ্য আপনার অবস্থা অথবা অনুভূতি প্রকাশের ক্ষেত্রে কর্ড থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আবার চিন্তা করুন।
বিস্তারিত কি থাকবে? দৃশ্য বিবরণী শর্ত কী? কিভাবে অবস্থার উন্নয়ন হবে? ভবিষ্যৎ এ কী ঘটবে?

বাদ্যযন্ত্র
সুর ও তালের সাদৃশ্য আবার চিন্তা করুন।
আপনি কি কোরাসের সময় একই কর্ড বাজাতে চান?
গায়কের  বা গিটারের জন্য আলাদা কোন সুর বাজাতে চান? কিভাবে কোরাসের সাথে তাল হবে?
সুর ও তালের গতি চিন্তা করুন।

কাঠামো তৈরি করুন
যখন আপনার কাছে লিরিক আর সুর আছে। তখনি আপনার কাঠামো তৈরি করার সময়।

আদর্শ পদ্য এবং কোরাস
আপনি কি জনপ্রিয় কাঠামো গুলোতে থাকবেন? নাকি নতুন করে তৈরি করবেন। সিদ্ধান্ত নিন।

গানটি গেয়ে দেখুন
আপনার কাছে কর্ড সহ লিরিক আছে। গান গেয়ে দেখুন।
এবার গানের কাঠামো দেখুন। চিন্তা করুন পরিবর্তন করবেন কি?
Photo by Marcos Luiz Photograph on Unsplash


রেকর্ড
পেশাদারীর মত করে রেকর্ড করতে হবে না। এইক্ষত্রে আপনার র্স্মাটফোন সহায়ক। গানটি সংরক্ষণ করুন।

চর্চা
সংরক্ষণ করা গানটি শুনুন। প্রতিদিন চর্চা করুন। ভুল মনে হলে তা সংযোজন করুন।
আবার চর্চা করুন।
এখন আপনার উপর নির্ভর করে। যত চর্চা করবেন, তত ভাল কিছুই হবে।

5 comments:

সিনেমা পাঠ : আসা যাওয়ার মাঝে

সন্ধ্যা কালে সিনেমা ডাউনলোড দিয়ে বের হইছি। সাথে লামু(সাইকেল)। পথচলছি এমন সময় কারেন্ট চলে যায়। অন্ধকারে কিছু পথ যাই। পরেই এইভাব...